For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

ওয়েব ফ্রেমওয়ার্ক পরিচিতি

ডেভেলপার হিসেবে আপনি আপনার সারাজীবনে একটিমাত্র ওয়েবসাইট/ওয়েবঅ্যাপ তৈরি করে অবসর নিবেন বলে মনে হয়না! অবশ্যই অনেক অনেক ওয়েবসাইট/ওয়েবঅ্যাপ তৈরি করবেন! সমস্যা হল, প্রতিটি ওয়েবসাইট বা ওয়েবঅ্যাপ এর মধ্যে কিছু জিনিস সব সময়ই কমন থাকে, এবং প্রতিটি ওয়েবসাইট তৈরি করার সময় বার বার কিছু বিষয়ে একই কোড লিখা লাগে! যেমন রেজিস্ট্রেশন/লগিন সিস্টেম তৈরি, ডাটাবেইজ এর সাথে সংযোগ, কমন সিকিউরিটি ফিচার, এডমিন প্যানেল তৈরি করা ইত্যাদি। প্রতিবারই এগুলো করা একেতো খুবই বিরক্তিকর কাজ তার উপর একজন সফল ‘অলস’ ডেভেলপারের কর্মপন্থার সাথে সাংঘর্ষিক!

ওয়েবফ্রেমওয়ার্ক হল এমন সফওয়ার বা অ্যাপ্লিকেশন যেটাতে এ সকল কমন বিষয়েগুলো বিল্টইন থাকে, তাই ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে একই কোড বার বার লিখতে হয়না, সময় এবং মাথার ঘাম দুটোই বেঁচে যায়! আমাদের কাজ শুধু প্রয়োজনীয় ফ্রেমওয়ার্কটা নিজেদের প্রোজেক্টে ব্যবহার করা।

Last updated